মেয়র আরিফুল ও গউছের জামিন আপিলেও বহাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি করপোরেশনের (সাময়িক বরখাস্থকৃত) মেয়র আরিফুল হক চৌধূরীর উপর রাষ্ট্রপক্ষের আপিল করা মামলায় স্থায়ী জামিন পেলেন আরিফ, গউছ।
মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা মেয়র আরিফ ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে স্থায়ী জামিন দেন। ফলে জেল থেকে মুক্তি পেতে আর কোন বাধা রইলো না।
তবে সিলেট সিনিয়র জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পিডাব্লিউ (পোটাপ ওয়ারেন্ট) প্রত্যাহার হলেই আরিফ, গউছ মুক্তি পাবেন বলে জানান, আরিফুল হক চৌধূরীর আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম কাফি।
গত ২০ ডিসেম্বর সিলেট সিটি করপোরেশনের (সাময়িক বরখাস্ত) হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। একই সাথে মামলার পরবর্তী শুনানীর ধার্য্য তারিখ ছিল ২ জানুয়ারি সোমবার। তবে ১লা জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান সানার মৃত্যু হওয়ায় সোমবার অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ না বসায় ঔই মামলার শুনানী হয়নি।
গত ১১ ডিসেম্বর সুনামগঞ্জের দিরাইয়ে বোমা হামলা মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী এবং প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।
মামলার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২১ জুন সুনামগঞ্জের দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলার ঘটনা ঘটে। এ বোমা হামলায় এক যুবলীগ কর্মী নিহত ও ২৯ জন আহত হয়।
ওই ঘটনায় দায়ের করা মামলায় তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সে সময় উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা করেন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed