বিশ্বনাথে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিশ্বনাথে বাসের ধাক্কায় ৫ম শ্রেণীর এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের লামাকাজী মাহতাবপুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত শিশুর ফারজানা আক্তার (১০) মাহতাবপুর গ্রামের মাসুক মিয়ার মেয়ে ও মাহতাবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য হেলাল মিয়া জানান, সোমবার বিকেল ৫টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের মাহতাবপুর জামে মসজিদের সম্মুখে সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি বাস ফারজানা আক্তারকে ধাক্কা দিলে সে রাস্তায় ছিটক পড়ে। স্থানীয় লোকজন ফারজানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed