Main Menu

কমলগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জ উপজেলায় প্রাথমিক, এবতেদায়ী মাদ্রাসা ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি রোববার বেলা ২টায় কমলগঞ্জ বহুমুখী মডেল হাই স্কুল মাঠে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে ও শিক্ষক মো: মুমিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন, উপজেলা শিক্ষা অফিসার গকুল চন্দ্র দেবনাথ, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার মৌসুমী পাল চৌধুরী, কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবীর, কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় এ বছর প্রাথমিক স্তরে ২ লাখ ১২ হাজার ৮৫৩ ও মাধ্যমিক স্তরে ৪ লাখ ৩৬ হাজার ৫৯০টি বই বিতরণ করা হয়।

Share





Related News

Comments are Closed