Main Menu

দোয়ারায় প্রতিপক্ষের বিরোধে ২জন খুন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পারিবারিক বিরোধের জের ধরে দুই জন খুন হয়েছেন। এ ঘটনায় ১০/১২ জন আহত হয়েছেন। তাদেরকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।
নিহতরা হলেন- নৈইনগাঁও গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আবুল কালাম (৪২) এবং প্রতিপক্ষের আব্দুল জলিলের ছেলে আল আমিনকে (২২)।
স্থানীয় সূত্র জানায়, দোয়ারাবাজার উপজেলার নৈইনগাঁওয়ের সমছু মিয়া ও আবুল কালামের পরিবারের মধ্যে বিরোধ রয়েছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে মামলাও চলছে। এর জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বেশ কয়েকজন লোক আহত হন। তাদেরকে হাসপাতালে নেয়ার পথে আবুল কালাম মারা যান। রাত ১২টার দিকে ছাতক হাসপাতালে মারা যান আল আমিন।
দোয়ারাবাজার থানার এস আই সাইদুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed