নাগরিক সংলাপ কমিটি সিলেটের কমিটি গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: “নাগরিক সমস্যা-সংলাপে সমাধান” শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর সিলেটে আত্মপ্রকাশ করেছে নাগরিক সংলাপ কমিটি সিলেট।
শনিবার নগরীর বন্দরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারন সভায় সাংবাদিক তাওহীদুল ইসলামকে সভাপতি, সমাজকর্মী সংগঠক এমজেএইচ জামিলকে সেক্রেটারী, মানবাধিকার কর্মী দিলোয়ার হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও এনজিও কর্মী এম.এ ওয়াহিদ চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য পদে প্রভাষক মবরুর আহমদ সাজু সহ-সেক্রেটারী, সাংবাদিক ফারহানা বেগম হেনা সহ-সেক্রেটারী, শাবির কৃতি ছাত্র মাহফুজুর রহমান প্রচার সম্পাদক, এনজিও কর্মী আবু ইউসুফ মুন্না সদস্য ও শাবির কৃতি ছাত্র মাহমুদুজ্জামান সাহেলকে সদস্য নির্বাচিত করা হয়।
সভায় আমাদের চারপাশে বিদ্যমান বিভিন্ন ধরনের নাগরিক সমস্যা সমাধানের জন্য উক্ত কমিটির পক্ষ থেকে নাগরিক সংলাপের আয়োজনের ব্যাপারে বিস্তারিত পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়। শীঘ্রই আনুষ্ঠানিকভাবে নাগরিক সংলাপ কমিটি তাদের কর্মপন্থা তুলে ধরবে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed