Main Menu

জাতীয় প্রেসক্লাবে সভাপতি শফিকুর, সম্পাদক ফরিদা

বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান। তার নেতৃত্বাধীন প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন ফরিদা ইয়াসমীন।

বর্তমান সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান এ পদে টানা দুই মেয়াদে নির্বাচিত হলেন। আর ফরিদা ইয়াসমীন হলেন প্রেসক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো নারী সাধারণ সম্পাদক।

ভোট গণনা শেষে শনিবার রাত সোয়া সাতটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

এর আগে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এবারের নির্বাচনে ১ হাজার ২১৮ জন ভোটারের মধ্যে ১ হাজার ১৮০ জন ভোটাধিকার প্রয়োগ করেন।

Share





Related News

Comments are Closed