খুলনায় আ.লীগ নেতাকে গুলি, পথচারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এ মাহমুদ ডনকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিপ্রা কুণ্ডু (৫০) নামে এক পথচারী নারী নিহত হয়েছেন।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে খুলনার ইসলামপুর রোডের দোলখোলার মোড় এলাকায় শীতলাবাড়ি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, মাহমুদ সেখানে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। আর শিপ্রা কুণ্ডু পূজা-অর্চনার জন্য ওই মন্দির এলাকায় যাচ্ছিলেন। এমন সময় দুর্বৃত্তরা মাহমুদকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আওয়ামী লীগ নেতা মাহমুদ জানান, তিনি শীতলাবাড়ি মন্দিরের পাশে দাঁড়িয়ে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত আসে। তাদের একজন তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি এক নারীর গায়ে লাগে।
দুর্বৃত্তদের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে তিনি তাদের চিনতে পারেননি বলে জানান।
গুলিবিদ্ধ শিপ্রাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed