Main Menu

দেশ চলছে পুরো বিপরীত আদর্শে: পংকজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ঐক্য ন্যাপ কেন্দ্রীয় সভাপতি জননেতা পংকজ ভট্টাচার্য্য বলেছেন, মহান ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ জাগিয়ে তুলেছিল এদেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তি। ভাষার সংস্কৃতি এবং রুটি-রুজির অধিকার আদায়ের লক্ষে দেশ-বান্ধব এই শক্তিই গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্টার অবিচল সংগ্রামে। জাতির সেই আকাংখার প্রতিফলন ঘটে ৭২ এর সংবিধান প্রণয়নের মাধ্যামে। কিন্তু ৭৫ এর রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে যায় রাজনৈতিক দৃশ্যপট। শুরু হয় দুর্বৃত্তায়নের রাজনীতি। আজ দেশ চলছে পুরো বিপরীত আদর্শে ।
তিনি আরো বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। ধ্বংস হয়েছে অসাম্প্রদায়িকতা চেতনার। এখন নব্য লুটেরা আর ধনীক শ্রেণীর কালো টাকার উপর ভর করেই আজকের রাজনীতি ঘোরপাক খাচ্ছে।
শনিবার বিকেলে ঐক্য ন্যাপ সিলেট জেলা শাখার আয়োজনে সিলেট নগরীর দরগা গেইটস্থ মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সমাবেশে তিনি আরো বলেন, রাজনীতি আজ চলে গেছে ব্যবসায়ীদের হাতে। আর তাই ব্যবসায়ীরা ও রাজনীতিতে তাদের ব্যবসা বানিয়ে সম্পদের পাহাড় গড়ার উন্মত্ত বাসনায় মেতে উঠেছে। সাধারন মানুষ আজ রাজনীতির এই হিং¯্র থাবা থেকে মুক্তি চায়। দুবৃত্তায়ন আর অপশাসনের এই রাজনীতি থেকে দেশ ও জাতিকে মুক্তি করাই হচেছ আজ দেশ প্রেমিক প্রগতিশীল রাজনীবিদ গোষ্ঠীর অপরিহার্য কর্তব্য।
সিলেট জেলার সভাপতি বীর মুক্তিযুদ্ধা সুবর পালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রুহুল কুদ্দুস বাবুল এবং সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপনের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঐক্য ন্যাপ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য মুক্তিযুদ্ধা এস এম সবুর, মুক্তিযুদ্ধা আব্দুল মোনায়েম নেছারু।
এসময় বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপ সিলেট জেলার সহ-সভাপতি সুকেশ চন্দ্র দেব, অমর চাদঁ দাশ, প্রদ্যুত রায়, উদয় দাশ পুরকায়স্থ, তমাল চন্দ্র নাথ, জেলা বাসদের সমন্বয়ক আবু জাফর, মুক্তিযুদ্ধা মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট নিলেন্দু দে, সুর্নিমল সেন, ইকবাল হোসেন আনা, মুক্তিযুদ্ধা কৃষ্ণ কান্ত দাশ, ঐক্য ন্যাপের নেতা কুমার গনেশ পাল, জামিল আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed