Main Menu

কলারোয়ায় ১১ কেজি রুপাসহ দুইজন আটক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাটি এলাকা থেকে শনিবার দুপুরে ১১ কেজি রুপাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া উপজেলার মুরারিকাটি জোনাকী হলের সামনে ঝাউডাঙ্গা বিওপির হাবিলদার বিল্লাল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহলদল অভিযান চালায়। এ সময় সেখানে পাকা রাস্তার উপর থেকে একটি মটরসাইকেলসহ দুই জনকে আটক করা হয়। পরে আটককৃতদের দেহ তল্লাশি করে ১০ কেজি রুপা উদ্ধার করা হয়। এ সময় জব্দ করা হয় একটি মটরসাইকেল ।
আটককৃতরা হলো, সাতক্ষীরা সদর উপজেলার বাশদহা গ্রামের আব্দুল ওহাবের ছেলে খলিলুর রহমান (৩৮) ও সাতানী গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে গোলাম নবী (৩৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সাতক্ষীরার বাশদহা সীমান্ত দিয়ে ভারতে পাচারের জন্য জব্দকৃত রুপা গুলো যশোর থেকে এনেছিল বলে স্বীকার করেছে।
সাতক্ষীরা ৩৮ বিজিবির জনসংযোগ কর্মকর্তা সামছুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed