Main Menu

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪০ জন আহত হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে ঢাকা-দিনাজপুর মহাসড়কের ভাদুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নবাবগঞ্জ থানার ওসি-তদন্ত হাকিম আজাদ জানান, বাবলু এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। পথে ভাদুরিয়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালকসহ তিনজন নিহত হন।

আহতদের দিনাজপুরা মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানাতে পারেননি ওসি।

Share





Related News

Comments are Closed