শীতলক্ষ্যায় নৌকাডুবি : পাঁচজনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে লাশগুলো উদ্ধার করা হয়।
কাপাসিয়ার পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পারাতলা থেকে নদী পার হয়ে নৌকাটি তারাগঞ্জের দিকে যাচ্ছিল। মাঝনদীতে নৌকাটি ডুবে যায়।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পাড়াতলা এলাকার আতিক (২৫), একই থানার মধ্যনগর এলাকার তাজিম খাঁন (২১) ও একই এলাকার কহিনুর বেগম (৩০)। এ ছাড়া একজন পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক পাঁচজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed