Main Menu

সাংবাদিক মতিউর রহমান চৌধুরী গুরুতর অসুস্থ

বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী গুরুতর অসুস্থ। এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হচ্ছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।

মানব জমিনের বার্তা সম্পাদক কাজল ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার সকালেই মতিউর রহমান চৌধুরীকে এয়ার অ্যাম্বুলেন্সে ব্যাংকক নিয়ে যাওয়া হবে বলে জানান তিনি।

জানা গেছে, গত ২৬ ডিসেম্বর বড় ভাই যুক্তরাজ্য প্রবাসী মুজিবুর রহমান চৌধুরীর মৃত্যুর পর শোকে কিছুটা ভেঙ্গে পড়েন মতিউর রহমান চৌধুরী।

গত দুই দিন ধরে তার শরীরে বিভিন্ন জটিলতা দেখা দিলে প্রথমে স্কয়ার ও পরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। ভাইয়ের মৃত্যু ও নিজের শারীরিক অসুস্থতা মিলিয়ে অবস্থা কিছুটা জটিল হওয়াতে দ্রুত তাকে ব্যাংকক নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পরিবার।

Share





Related News

Comments are Closed