Main Menu

সিলেটে ইজতেমার আখেরী মোনাজাত আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ইজতেমার আখেরী মোনাজাত আজ শনিবার অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান, আজ ফজরের নামাজের পর ইজতেমায় আম বয়ান শুরু হয়েছে। এরপর অনুষ্ঠিত হবে আখেরী মোনাজাত। মোনাজাত শেষে যোহরের নামাজের পর বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা জানান, আখেরী মোনাজাতে বিপুল সংখ্যক মুসল্লীর সমাগম ঘটবে। এ ব্যাপারে তারা সকল প্রস্তুতি গ্রহণ করেছেন।
গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খিদিরপুর মাঠে তিনদিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হয়। শুক্রবার দ্বিতীয় দিনে সর্ববৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১০ লাখের বেশি মুসল্লীর সমাগম ঘটে। আজ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটবে।

Share





Related News

Comments are Closed