সিলেট ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ডায়াবেটিক একটি দীর্ঘমেয়াদী, অবক্ষয়ী ও ব্যয়বহুল রোগ, যা অনেক মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে। এ রোগ পরিবার, রাষ্ট্র ও সারা বিশ্বের জন্য চরম হুমকি হয়ে দাড়িঁয়েছে। ২০১৬ সালের হিসাব অনুযায়ী বিশ্বে ডায়াবেটিক রোগীর সংখ্যা প্রায় ৪১.৫ কোটি। ডায়াবেটিস, বিশেষত টাইপ ২ ডায়াবেটিস প্রতিরোধের এখনই কার্যকর উদ্যোগ না নিলে এই সংখ্যা ২০৪০ সালের মধ্যে ৬৪ কোটি ছাড়িয়ে যাবে বলে আশংকা করা হচ্ছে। বাংলাদেশে বর্তমানে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮৪ লক্ষ বলে ধারণা করা হয়। এই বৃদ্ধির জন্য দায়ী মূলত গড় আয়ু বৃদ্ধি, নগরায়ণ এবং তার বিভিন্ন প্রভাব, অস্বাস্থ্যকর খাদ্যগ্রহণ এবং শারীরিক পরিশ্রমের অভাব। এ রোগ শিশু-কিশোরদেরও হতে পারে। ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসের ওপর দৃষ্টি দিন: অন্ধত্ব এড়াতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।’ এ প্রতিপাদ্য থেকে এটা স্পষ্ট যে ডায়াবেটিক প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রতি আমাদের যেমন বিশেষ নজর দিতে হবে তেমনি, ডায়াবেটিসের ওপর দৃষ্টি দেয়ার পাশাপাশি চোখেরও যন্ত্র নিতে হবে। বিশেষজ্ঞদের মতে, অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণ হৃদপিন্ড, কিডনিসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ যেমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়, তেমনি চোখের নানা রোগসহ মানুষ অন্ধও হয়ে যেতে পারে। এ অবস্থায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চোখের যতœ নেওয়া ও নিয়মিত চোখের পরীক্ষা করার জন্য সকলকে সচেতন করতে বিশেষ পদক্ষেপ নিতে হবে।
সিলেট ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় কার্যকরী পরিষদের পক্ষ থেকে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ একথাগুলো বলেন।
৩০ ডিসেম্বর শুক্রবার বিকেলে সিলেট নগরীর পুরানলেনস্থ সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এম এ রকিব। অনুস্টান পরিচালনা করেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন।
সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির জীবন সদস্য জনাব শফিউল আলম চৌধুরী নাদেল, সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদ ও বিগত ২৫ ডিসেম্বর ২০১৫ ইংরেজী তারিখের অনুষ্ঠিত সমিতির ৩০ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ। কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন পাঠ করেন সমিতির কোষাধ্যক্ষ এম এ মান্নান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাঃ এ জেড মাহবুব আহমদ ও হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ ললিত মোহন নাথ।
এরপর সাধারণ সম্পাদকের প্রতিবেদনের উপর মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন যথাক্রমে সর্বজনাব বদরুজ্জামান সেলিম, ডাঃ আর কে ধর, আলহাজ¦ আব্দুল হান্নান চৌধুরী, আলীমুস সাদাত, লোকমান উদ্দিন চৌধুরী, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, ডাঃ আব্দুস সালাম, সাংবাদিক অপূর্ব শর্মা, শামসুল আলম সেলিম, সাংবাদিক মিলু কাশেম, সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী, এডভোকেট সিদ্দিকুর রহমান, লাল মোহন দেব, আব্দুর রকিব, কাউন্সিলর রেজওয়ান আহমদ, গেলাম হামিদ বাবুল, ইমতিয়াজ আহমদ, হেলালুর রহমান, শাব্বির আহমদ চৌধুরী, শুভাষ চন্দ্র রায়, নেহার রঞ্জন দাস, মিশফাক আহমদ চৌধুরী মিশু, হাবিব রেজা, আলহাজ¦ আব্দুল আহাদ, আব্দুল কুদ্দুস সরদার, সোলেমান আহমদ, এ.টি.এম. বদরুল ইসলাম, আলাউদ্দিন আহমদ মুক্তা, ইয়াহিয়া ফজল, রিপন আহমদ ফরিদী, প্রণব জ্যোতি পাল, জুবায়ের আহমদ চৌধুরী প্রমূখ।
সিলেট ডায়াবেটিক সমিতির কার্যকরি কমিটির পক্ষ থেকে সুধীজনদের ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির কার্যকরি কমিটির সদস্য আ ন ম শফিকুল হক।
সভায় সমিতির জীবন সদস্য আলহাজ¦ লুৎফুর রহমান এডভোকেট সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়, সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ চৌধুরী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইহ্তেশামুল হক চৌধুরী দুলাল যথাক্রমে বিএমএ’র সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সমিতির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়।
সভায় নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আইয়ুব আলী ২০১৭-২০১৯ মেয়াদকালের জন্য সমিতির সদ্য নির্বাচিত কার্যকরি কমিটির নাম ঘোষনা করেন। এসময়ে নির্বাচনী বোর্ডের সদস্য ব্যারিষ্টার আরশ আলী ও শ্রী অম্বরীষ দত্ত উপস্থিত ছিলেন।
সমিতির সভাপতি ও সভার সভাপতি অধ্যাপক ডাঃ এম এ রকিব এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সিলেট ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত হয়।
পরিশেষে সদ্য নির্বাচিত সমিতির কার্যকরি কমিটির উপস্থিতিতে সদ্য প্রয়াত আলহাজ¦ মোঃ মকবুল হোসেনের নামে সিলেট ডায়াবেটিক হাসপাতালের একটি কেবিনের (৪০১ নম্বর কেবিন) নাম ফলক উন্মোচন করা হয়।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed