Main Menu

ছাতকে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

ছাতক প্রতিনিধি: ছাতকে সুপারী গাছ থেকে পড়ে আহত শিশু আলমাছ আলী (১০) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু ঘটে।
গত ২৬ ডিসেম্বর সোমবার উপজেলার সিংচাপইড় ইউনিয়নের মহদী গ্রামের নিকলেশ নাথের বাড়িতে সুপারী গাছে উঠলে অসাবধানতা বশত: গাছ থেকে মাঠিতে পড়ে সে গুরুতর আহত হয়। এ অবস্থায় স্থানীয় কৈতক হাসপাতালে নেয়ার পর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২দিন পর সে মৃত্যুবরণ করে। শিশু আলমাছ আলী একই ইউনিয়নের সিংচাপইড় গ্রামের দিনমজুর নুরুল ইসলামের পুত্র। বুধবার সকালে জানাযা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed