বিশ্বনাথে মুক্তিযোদ্ধা কালা মিয়ার ইন্তেকাল
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : বীরমুক্তিযোদ্ধা ইসমাঈল আলী কালা মিয়া ইন্তেকাল করেছেন। বুধবার দুপুর ১২টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে…রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের নতুন সিরাজপুর গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন বাদ মাগরিব বীর মুক্তিযোদ্ধা মরহুম ইসমাঈল আলী কালা মিয়াকে রাষ্ট্রিয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, থানার অফিসার ইন-চার্জ মো. মনিরুল ইসলাম পিপিএম, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিত ধর, ইউপি সদস্য আব্দুল মোমিন মামুন। জানাযার নামাজে বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed