বিশ্বনাথে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ৭ টায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ভোলাগঞ্জ গ্রামের নিজাম উদ্দিনের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে নিজাম উদ্দিনের টিন সেটের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গ্রামবাসী। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে এসে অনেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই বসতঘর আগুনে পুড়ে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশ-পাশের কয়েকটি ঘর। বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed