সিলেট স্টেশন ক্লাবের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট স্টেশন ক্লাব লিমিটেড এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ২৪ ডিসেম্বর শনিবার ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দুপুর ১২টায় ক্লাব সদস্য আলহাজ¦ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা। সভার শুরুতে বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাবের প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমদ চৌধুরী। কার্য বিবরণী পেশ করেন ক্লাবের ম্যানেজার পরাগ কান্তি দেব। প্রেসিডেন্টের প্রতিবেদনের উপর ক্লাবের সদস্যগণ আলোচনায় অংশ নেন।
সাধারণ সভা শেষে বিকেল ৩টা থেকে বিরতিহীন ভাবে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে ক্লাবের সদস্যগণ আগামী ২০১৭ সালের নতুন নেতৃত্ব নির্বাচন করেন।
নির্বাচনে প্রেসিডেন্ট পদে এডভোকেট নুরুদ্দীন আহমদ ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সহুল আহমদ চৌধুরী পেয়েছেন ৭৭ ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে সাব্বির আহমদ মোশান্না ১৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী এম.এ. মতিন পেয়েছেন ৮২ ভোট। সদস্য অর্থ ও উন্নয়ন বিভাগ পদে দেলোয়ার জাহান চৌধুরী ১১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মোসাদ্দেক কোরেশী (শামীম) পেয়েছেন ১০৩ ভোট। সদস্য ব্যবস্থাপনা বিভাগ পদে এনায়েত আহমদ ১৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আজাদ বক্ত চৌধুরী পেয়েছেন ৮৮ ভোট। সদস্য ক্রীড়া বিভাগ পদে এ.এম মিজানুর রহমান ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী সুদীপ রঞ্জন সেন বাপ্পু পেয়েছেন ৯৩ ভোট। সদস্য আপ্যায়ন বিভাগ পদে জুম্মা আব্বাস (রাজু) ১২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী বশির আহমদ পেয়েছেন ৯৭ ভোট।
বিনা প্রতিদ্ব›িদ্বতায় সদস্য সাংস্কৃতিক পদে মিসেস তানজিনা মুমিন আহমেদ নির্বাচিত হয়েছেন।
ভোট গণণা শেষে রাত ১০টায় নির্বাচন কমিশনের আহবায়ক আবু বকর হিরন আনুষ্ঠানিক ভাবে উপরোক্ত ফলাফল ঘোষণা করেন। এ সময় তার সাথে ছিলেন নির্বাচন কমিশনের সদস্য যীশু দেব ও মোহাম্মদ আলতাফ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed