Main Menu

মিয়ানমারে মুসলিম হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মিয়ানমারে মুসলিম নির্যাতনের প্রতিবাদে সিলেট নগরীর চৌকিদেখিতে ৬নং ওয়ার্ডের সর্বস্তরের তৌহিদী জনত্যার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা চৌকিদেখি এলাকায় সিলেট-বিমানবন্দর সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে গত ১ মাস যাবত মুসলিমদের উপর অমানবিক নির্যাতন চলছে। কিন্তু জাতিসংঘসহ অন্যান্যরা চুপ করে রয়েছেন। এমনকি নির্যাতিতরা যখন আমাদের দেশে আসছেন আশ্রয় নেওয়ার জন্য তাদেরকেও ফিরত পাঠিয়ে দেওয়া হচ্ছে। সরকারের কাছে আবেদন তাদেরকে সাময়িকভাবে আমাদের দেশে আশ্রয় দেয়া হক। মিয়ানমারের মুসলিম গনহত্যার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমরা সবাই ঘৃণা প্রকাশ করছি। আজকের বিশ্ব বিবেক কোথায় ? যেখানেও একটু নিয়মের প্রত্যয় করলেই নিন্দা প্রকাশ করে জাতিসংঘসহ বিশ্ব বিবেক অথচ এই মুসলমানদের হত্যা করা হচ্ছে জেনেও তারা চুপ। কোথায় তাদের বিবেক ? জাতিসংঘের প্রতিটি কর্মকান্ড এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। দেশের প্রধানমন্ত্রীর কাছে একটাই দাবি এই নির্যাতিত মুসলমানদের সাহায্য করি, তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করি। একজন মুসলমান হিসেবে আজকে এই মানববন্ধনের দাড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রইলো এই মানবতাকে বিসর্জন না দিয়ে এই রোহিঙ্গা মুসলমানদের দেশে জায়গা দেয়ার জন্য। আজকে বিশ্বের মানবতা কোথায়। নীরব কেন সবাই। আমরা এর ধিক্কার জানাই। অং সাং সূচীর নোবেল পুরষ্কার কেরে নেওয়া হোক যিনি নিজের দেশের এই কঠিন পরিস্থিতিও নীরব ভ‚মিকা পালন করছেন। দরকার হলে আমাদের বাংলাদেশের মানুষ তাদেরকে সাহায্য করবে ভরন-পোষনে এগিয়ে আসবে।
আয়োজিত মানবন্ধনে প্রবীন মুরব্বি আনোয়ার হোসেন আনা মিয়া’র সভাপতিত্বে ও মো. কামরুল হাসান জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বিএনপির সিলেট মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, ৪নং ওয়ার্ড কাউন্সির ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদি, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। খেলাফত মজলিস মহানগর সাধারণ সম্পাদক কে এম আব্দুল্লাহ আল মামুন, স্বাগত বক্তব্য রাখেন মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহবায়ক জুবায়ের আহমদ। বক্তব্য রাখেন, মানববন্ধন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী ছিলেন জাহিদুল হোসেন মাসুদ, যুব সংগঠক কাজী নজমুল ইসলাম, শেখ তোফায়েল আহমদ শেপুল। মানববন্ধনে উপস্থিত ছিলেন, এড আব্দুল মতিন চৌধুরী, ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কমিশনার আবু নসর বকুল, হায়দার মো. ফারুক হোসেন, শহীদুল হোসেন মামুন, কবি আব্দুল বাছিত মোহাম্মদ, লুৎফুর রহমান চৌধুরী, নাজিম উদ্দিন কেলকরি, হফিজ মাওলানা সিদ্দিক আহমদ, আনা মিয়া হাজারি, শাহ ফখরুল ইসলাম, সামসুজ্জামান সেলিম, সাব্বির হাসান কামরুল, হাফিজ ফরিদ উদ্দিন, তোফায়েল আহমদ জুয়েল, মনসুর জালালী সুমন, আব্দুর রহমান সেলিম, মো: আব্দুল কাদির, আব্দুল্লাহ আল মামুন, রিয়াজ উদ্দিন সুবেজ প্রমুখ।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড সমাজ কল্যান পরিষদ, উদয়ন তরুন সংঘ, তেপান্তর সমাজ কল্যান সংস্থা, সিলেট বিভাগ ইলেকট্রনিংক্স কল্যান সমিতি, বিমানবন্দর থানা শাখা, পঞ্চদর সমাজ কল্যান সংস্থা, স্বপ্নঘুড়ি সিলেট মহানগর, পশ্চিম চৌকিদেখি ২ নং রোড সমাজ উন্নয়ন কমিটি, সূর্যদয় যুব সংঘ ও চৌকিদেখি শ্রমজীবি বহুমুখী সমবায় সমিতি লিঃ।

Share





Related News

Comments are Closed