হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত
সাহানুর রাহমান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় মুসা করিমুল্লা বকুল (৩৭) নামে এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা ৩টার দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটের হাতীবান্ধা উপজেলার কলেজ পাড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত কলেজ শিক্ষক মুসা করিমুল্লা বকুল কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের মাষ্টার পাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে। তিনি লালমনিরহাট সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রভাষক। ব্যাডমিনটন খেলায় কয়েক বারের জেলা চ্যাম্পিয়ান হয়েছিলেন তিনি।
স্থানীয়রা জানান, মোটর সাইকেল চালিয়ে হাতীবান্ধা কলেজ পাড়া এলাকায় রেল লাইন পাড় হচ্ছিলেন বকুল। এ সময় তার মোটর সাইকেলটি বিকল হয়ে রেললাইনে আটকে যায়।
এ সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারী গামী করতোয়া এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে এতে গুরতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রত উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাঈম হাসান জানান, ট্রেনের ধাক্কায় বকুল মাথায় ও পায়ে প্রচন্ড আঘাত পান। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed