ইট ভাটার জ্বালানী কাঠসহ ট্রাক আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে ইট ভাটার জ্বালানী কাঠসহ নাম্বার প্লেট বিহীন একটি ট্রাক আটক করেছে পুলিম। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থানা পুলিশের টহল দল কলেজ রোড থেকে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্র জানিয়েছে, জ্বালানী কাঠ নিয়ে ট্রাকটি একটি ইট ভাটায় যাওয়ার পথে পুলিশ বিয়ানীবাজার সরকারী কলেজের সামন থেকে কাঠ ভর্তি ট্রাক ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
নাম্বার প্লেট বিহীন ট্রাকের মালিক বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়ন পরিষদের একজন সদস্য বলে জানা গেছে।
বিভিন্ন সূত্র জানিয়েছে, বড়লেখা ও জুড়ি উপজেলার বন উজাড়কারী একটি চক্র বিয়ানীবাজারের বিভিন্ন ইট ভাটায় জ্বালানী কাঠ পাচার করে আসছে। চক্রটি সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত ইট ভাটাগুলোতে কাঠ পৌছে দেয়। এতে নাম্বার বিহীন ট্রাক ব্যবহার করা হয় বলে সূত্রটি জানিয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাক চালক এবং কাঠ ছাড়িয়ে নিতে দালাল চক্র থানায় তদবীর শুরু করেছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed