সিলেটে মাদক সম্রাজ্ঞী হোসনে আরা আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রায়নগর এলাকা থেকে মাদক সম্রাজ্ঞী খ্যাত হোসনে আরাকে (৩৩) আটক করেছে র্যাব। এসময় তার কাছ থেকে প্রায় সাড়ে দশ লাখ টাকা মূল্যমানের ৪২০ি পস ইয়াবা ট্যাবলেট ও ৮৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। জব্দ করা হয় নগদ আরও ২৭ হাজার টাকা।
বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হোসনে আরাকে আটক করা হয়। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলা সদরের চিনাউড়া গ্রামে। সে বর্তমানে নগরীর রায়নগরে বাসা ভাড়া নিয়ে থাকত। এর আগেও একাধিকবার তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হতে হয়েছিল।
র্যাব-৯ এর এএসপি ও সহকারি পরিচালক (মিডিয়া) পিযুষ চন্দ্র দাস এ তথ্য জানিয়ে বলেন, আটক হোসনে আরা সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে অবৈধভাবে ইয়াবা ও হেরোইন ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে নগরীর বিভিন্ন স্থানে বিক্রি করত। উদ্ধারকৃত মাদকসহ তাকে এসএমপির কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed