নবীগঞ্জে থামছে না হিজরাদের চাঁদাবাজি
ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা জুড়ে হিজরাদের তান্ডবে সাধারন মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন। নতুন কৌশলে তারা চাঁদাবাজি করে সাধারন মানুষদের কাছ থেকে আদায় করে নিচ্ছে লক্ষাধিক টাকা। এ কারনে সাধারন মানুষ হিজরাদের প্রতি তীব্র ক্ষোভ জানিয়েছেন।
সরেজমিনে দেখা যায় বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন বাজার মোড়ে ৪-৫ জনের হিজরার একটি দল অবস্থান নেয়। কিছুক্ষণ পরেই বিয়ের বেশ কয়েকটি গাড়ি ওসমানী রোডে প্রবেশ করার মুখেই গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় তারা। পরে তাদের কাছে তিন হাজার টাকা চাদা দাবি করে । টাকা না দেওয়ায় গাড়ির সামনে প্রায় ১০ মিনিট দাঁড়িয়ে থাকে তারা। এসময় দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এই রকম চিত্র প্রায় সময়ই দেখা যায়। নবীগঞ্জ শহরে প্রতিদিনই একটি সংঘবদ্ধ হিজরা দল এই রকম বিয়ের বরযাত্রীর গাড়ী দেখলেই গাড়ীর সামনে দাড়িয়ে পাঁচ হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত চাঁদা দাবি করে।
অন্যদিকে অনেকেই অসহায় হয়ে হিজরাদের কথা মত টাকা দিতে বাধ্য হন। আবার কেউ কেউ তাদের অশ্লীল কথাবার্তায় বিব্রতবোধ করেন। হিজড়াদের এই এধরনের চাদাবাজি বন্ধ করা না হলে শহরে আরও বেশী চাঁদাবাজি হবে বলে ধারনা করছে সুশীল সমাজ। এ ব্যপারে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করছেন ভূক্তভোগী লোকজন ।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed