ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ১৬টি ঘর পুড়ে ছাই
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ১০টি পরিবারের ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার গভীর রাতে ওই ইউনিয়নের আরাজিপাহাড় পাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ২টার দিকে আরাজি পাহাড় পাড়া গ্রামে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। কিছু সময়ের মধ্যে আগুন আশপাশের এলাকায় ছড়িয়ে পরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এর আগেই অগ্নিকান্ডে ওই গ্রামের ১০টি পরিবারের ১৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে ওই ১০টি পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলারং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরির্দশন করি। এরপর ওই ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ টাকা, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed