হবিগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ডা. মুশফিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম : দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. মুশফিক হোসেন চৌধুরী। তিনি এর আগে ওই জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বেও ছিলেন।
সোমবার সকালে প্রতীক বরাদ্দের সময় ওই পদে আর কোন প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সাবিনা আলম তাকে বিজয়ী ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে নির্বাচন না হলেও জেলায় ১৫টি ওয়ার্ডের সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচনের জন্য ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জেলার মোট ভোটার সংখ্যা ১১০৩ জন।
প্রাথমিক পর্যায়ে ডা. মুশফিক হোসেন চৌধুরীসহ মোট চারজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও, বাকি তিনজনের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। পরে দুজন আপিল করলেও তাদের মনোনয়র ফিরে পাননি। ফলে আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থীর বিজয় নিশ্চিত হয়েছে।
অন্য প্রার্থীরা ছিলেন- কৃষক শ্রমিক জনতালীগ সমর্থিত অ্যাডভোকেট মনমোহন দেবনাথ, বিএনপি নেতা অ্যাডভোকেট এনামুল হক মুশাহিদ আলী ও ব্যবসায়ী মো. হাফিজুর রহমান।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed