Main Menu

হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক আমির হোসেন আর নেই

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রবীণ আইনজীবী ও সাংবাদিক, মানবজমিন-এর স্টাফ রিপোর্টার ও হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আমির হোসেন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার বিকাল সাড়ে ৪টায় রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি হবিগঞ্জ জেলায় স্টাফ রিপোর্টার হিসেবে মানবজমিন-এ কর্মরত ছিলেন। এছাড়া তিনি হবিগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হলে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক মনসুর উদ্দিন আহমদ ইকবাল জানান, সাংবাদিক আমির হোসেনের একমাত্র পুত্র সোমবার আমেরিকা থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। ছেলে দেশে ফেরার পর তার দাফন কাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি জানান, সাংবাদিক আমির হোসেনের হৃৎপিন্ডে ৮টি ব্লক ধরা পড়ে। তার অপারেশনও সাকসেসফুল হয়। কিন্তু, অপারেশনের পর রোববার থেকে তার শরীরে জটিলতা দেখা দেয়। এরপর সোমবার বিকাল সাড়ে ৪টায় তিনি মারা যান।

Share





Related News

Comments are Closed