সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিক্সা ধর্মঘট স্থগিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কোম্পানীগঞ্জ সড়কে সিএনজি অটোরিক্সা ধর্মঘট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে। সোমবার সিলেটের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্যপরিষদ নেতৃবৃুন্দের ফলপ্রসু আলোচনা শেষে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ তাদের অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত করেন। সোমবার সকালে পুলিশ সুপার কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে অবৈধভাবে মোটর সাইকেল দিয়ে যাত্রী পরিবহণ বন্ধ করার নির্দেশ দেন। তাছাড়া জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন অটোরিক্সা চালকের ন্যায্য দাবি অনুযায়ী তাদেরকে সর্বাত্মক সহযোগীতার জন্য সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
নেতৃবৃন্দ জানান, জেলা প্রশাসন সিলেট কোম্পানীগঞ্জ সড়কে মোটরবাইকে যাত্রী পরিবহন বন্ধে কার্যকরী ব্যবস্থা সহ অটোরিক্সা শ্রমিকদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। ফলে নেতৃবৃন্দ তাদের ধর্মঘট কর্মসূচী স্তগিত করেন।
সিলেট জেলা সড়ক পরিবহণ শ্রমিক ঐক্য পিরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক নেতৃত্বে আলোচনায় অন্যদের মধ্যে ছিলেন সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, পরিবহণ শ্রমিক নেতা মিছবাহ উদ্দিন,সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (২০৯৭)-এর সভাপতি মতসির আলী, সিএনজি অটোরিক্সা সিএনজি শ্রমিক ইউনিয়ন ৭০৭ এর অন্তর্ভূক্ত আম্বরখানা-সালুটিকর শাখা সভাপতি সৈয়দ জুবের আলী, সহ সম্পাদক মুস্তাক খান, সাহেব বাজার উপ-কমিটির সভাপতি এম নূরুল ইসলাম,পরিবহণ শ্রমিক নেতা নিয়াজ উলাহ প্রমুখ।
উলেখ্য, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দীর্ঘদিন ধরে মোটরবাইক দিয়ে বেআইনী ভাবে যাত্রী বহন করায় সিএনজি অটোরিক্সা শ্রমিক নেতৃবৃন্দ এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোটরবাইক চালকরা সিএনজি অটোরিক্সা শ্রমিকদের উপর হামলা চালায়। এ ঘটনার পতিবাদ ও প্রতিকার দাবিতে সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) গত বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) থেকে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।
এদিকে সিলেট জেলা সিএনজি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (৭০৭) এর সভাপতি জাকারিয়া আহমদ সাংবাদিকদের বলেন, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed