দিরাইয়ে বোমা হামলা মামলায় আরিফ-গৌছের জামিন
বৈশাখী নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে ২০০৪ সালে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলা সংশ্লিষ্ট বিস্ফোরক মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরীকে ও হত্যা মামলায় হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে ৬ মাসের জামিন দিয়েছেন আদালত। পৃথক আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো: আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে দুজনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার মঈনুল হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা, মোস্তাফিজুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।
আইনজীবী মাসুদ রানা সাংবাদিকদের জানান, সবগুলো মামলায় জামিন পাওয়ায় আরিফুল হকের মুক্তিতে আর বাধা কোন নেই। তবে মেয়র গউছের বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি আপাতত মুক্তি পাচ্ছেন না।
এর আগে দিরাইয়ে বোমা হামলা সংশ্লিষ্ট হত্যা মামলায় মামলায় রোববার আরিফুল হককে জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে প্রাক্তন অর্থমন্ত্রী গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় বিষ্ফোরক আইনে দায়ের করা মামলায় জিকে গউছকে ৬ মাসের জামিন দেন আদালত।
২০০৪ সালের ২১ জুন দুপুরে দিরাই বাজারে একটি সমাবেশে বোমা হামলায় যুবলীগের একজন কর্মী নিহত হয় ও ২৯ জন আহত হন।
Related News
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More



Comments are Closed