Main Menu

সিআইপির সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু শনিবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সাংবাদিকতা উন্নয়ন কেন্দ্র-সিআইপির সাংবাদিকতা প্রশিক্ষণ ১০ই ডিসেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে।
যারা এই প্রশিক্ষণে অংশ নিতে আবেদনপত্র জমা দিয়েছেন তাদেরকে ঐদিন বিকেল ৩টার আগেই সিলেট মহানগরীর পশ্চিম জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সিটির নবম তলায় (লিফটের ৮) সিলটিভি কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
অন্য কেউ প্রশিক্ষণে আগ্রহী থাকলে শনিবার দুুপুরের মধ্যেই একই ঠিকানায় যোগাযোগ করে আবেদনপত্র জমা দিতে পারবেন।
শুক্র ও শনিবারের পরিবর্তে কেবল প্রতি শনিবার প্রশিক্ষণে দুটি করে ক্লাশ অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed