Main Menu

ইঞ্জিনিয়ার মুন্সেফ আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা


বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফ্লাট বিক্রি করে হস্তান্তর না করায় এক প্রবাসীর মামলায় মাল্টিপ্লান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোওয়ানা জারি করেছে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালত। আর এই গ্রেফতারী পরোওয়ানার কপি বৃহস্পতিবার শাহপরান থানায় পাঠানো হয়েছে বলে আদালত সূত্র জানিয়েছে।
মামলার প্রবাসী বাদী আব্দুর রহমান বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করছেন। তিনি জানান মাল্টিপ্লান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলীর কাছ থেকে ৪১ লক্ষ্য ৪০ হাজার টাকায় একটি ফ্লাট ক্রয় করেন। যার মূল্য পরিশোধ করা হলেও তাকে ফ্লাট হস্তান্তর না করে টালবাহনা শুরু করে। এ নিয়ে গত ৩ মাস আগে সিলেটের আদালতে একটি মামলা করেন তিনি। এরপর ১০/১১/১৬ইং তারিখ সমন জারি হয়। আর আজ বৃহস্পতিবার আলোচতি ব্যবসায়ী মাল্টিপ্লান গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সৈয়দ মুন্সেফ আলীর বিরুদ্ধে গ্রেফতারী পরোওয়ানা জারি করে আদালত।

Share





Related News

Comments are Closed