মায়ানমারে গণহত্যার প্রতিবাদে সিলেটে মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমার সরকার কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং গণমানুষের অধিকার রক্ষার জন্য বাংলাদেশ ব্লাড ডোনারর্স ফোরাম, স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা সিলেটের আয়োজনে শুক্রবার বাদ জুম’আ নগরীর জিতু মিয়ার পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্লাড ডোনারর্স ফোরাম এর সভাপতি হৃদয় খানের সভাপতিত্বে ও স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা সিলেটের সভাপতি তৌকির আহমদ শাওনের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তব্য রাখেন সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহসানুল হক তাহের।
বক্তব্য রাখেন স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থা সিলেটের তোফায়েল আহমদ সবুজ, বাংলাদেশ ব্লাড ডোনারর্স ফোরামের মো. ফখর উদ্দিন, হৃৎপিন্ডের গুফরান আহমদ চৌধুরী, নির্বান সিলেটের সভাপতি কামাল হোসেন খান, বাংলাদেশ ব্লাড ডোনারর্স ফোরামের সহ সভাপতি রাতুল সরকার, সাধারণ সম্পাদক ফখর উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক নাঈম খান, প্রচার সম্পাদক রুহুল আমিন, অর্থ সম্পাদক ইসমাইল আহমদ, সদস্য জালাল আহমদ, স্বপ্ন রক্তদান ও সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা রেদওয়ানুল করিম মাসউদ, আবু বকর দিপু, তোফায়েল আহমদ সবুজ, নাজিম উদ্দিন, বাজী সাবিলা, লোকমান হোসেন তারেক, রুনা বেগম, শুভ আবির আহমদ শুভন, আমিনুল ইসলাম মুন্না, ফয়েজ আহমদ, হাসান জাকির শাওন, হৃৎপিন্ডের প্রতিষ্ঠাতা জাহাঙ্গির আলম, মালেক চৌধুরী, মঞ্জির আলম, গুফরান আহমদ চৌধুরী, তৌফিক আহমদ, সাহেদ আহমদ, মাজহার আলম লস্কর প্রমুখ।
খোজারখলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ
একই দাবিতে শুক্রবার বাদ জুম্মা খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ‘র উদ্যোগে খোজার খলা স্কয়ারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘ‘র সভাপতি আকমল আলী মালাই’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক লাহিন আহমদ রুহেলের পরিচালনায় বক্তারা মায়ানমানে গনহত্যা, নারী ধষর্ণ ও শিশু হত্যা তীব্র নিন্দা জানিয়ে বলেন, মায়ানমার সরকারের এমন অমানুষিক কর্মকান্ডের শিকার রোহিঙ্গাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মায়ানমারের মুসলমানদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান বন্ধের জন্য মায়ানমার সরকারের প্রতি আহবান জানান। যে পর্যন্ত মিয়ানমারে এই সংঘাত শেষ না হবে ততোদিন পর্যন্ত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য ট্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহবান জানান।
মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন খোজার খলা মারকাজ মসজিদের মোতাল্লী আলহাজ্ব আতাউর রহমান, ২৬ নং ওয়ার্ড’র সাবেক কাউন্সিলর সেলিম আহমদ রণি, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু, রুহেল আলম, শামীম আহমদ, বদরুল আলম রিপন, শরীফ উদ্দিন মুন্না, সুহেদ আহমদ, খোকন আহমদ, আশরাফ জকি, জাকির হোসেন, সাগর আহমদ, সুজন আহমদ, আজহার আলী অনিক, কামরান আহমদ, মেহরাজ হোসেন রাজু প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন খোজার খলা মারকাজ মসজিদের ইমাম ও খতিব মাওলানা হিফজুর রহমান ও হাফিজ মাওলানা ওসমান খান।
রইকান্দি এলাকাবাসীর মিছিল
দক্ষিণ সুরমা উপজেলার বরইকান্দি এলাকাবাসী এবং ইয়াং ফ্লাওয়ার ক্লাবের যৌথ উদ্যোগে মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যের রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন, নির্মম হত্যা, ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়ার প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবীতে শুক্রবার বাদ জুম্মা আনসার মিস্ত্রী জামে মসজিদের সামন থেকে এক বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কীন ব্রিজের দক্ষিণ মুখে এক সমাবেশে মিলিত হয়।
আনসার মিস্ত্রী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আমিরুল ইসলামের সভাপতিত্বে ও ইয়াং ফ্লাওয়ার ক্লাবের সভাপতি দিলোয়ার হোসেন রানার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বী আব্দুল মুছাব্বির লিলু, ক্লাবের উপদেষ্টা মাওলানা মুজিবুর রহমান, কামাল হাসান জুয়েল, এডভোকেট খালেদ জুবায়ের, নুরুল ইসলাম রুহেল, বাবর আহমদ রনি, ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জাকি, জাহিদ আহমদ, কুতুব মিয়া, ইমরানুল ইসলাম জামিল, জাকির আহমদ, মুফতী নুরুল আমিন, আব্দুল করিম পিন্টু, এডভোকেট মঈনুল ইসলাম, সাজ্জাদুর রহমান, জাবেদ আহমদ, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে মুসল্লিগণ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ গ্রহণ করেন।
সমাবেশে বক্তাগণ বলেন, মিয়ানমারের সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা করছে। অথচ বিশে^র মানবাধিকার সংস্থা সহ জাতিসংঘ নিরব দর্শকের ভ‚মিকা পালন করছে। যা সত্যিই দুঃখজনক। বক্তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধের জোর দাবী জানান এবং বাংলাদেশ সীমান্তে আশ্রয়ের জন্য আগত রোহঙ্গিা মুসলিমের আশ্রয় প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
মুসলিম ঐক্য পরিষদের মানববন্ধন
মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের উদ্যোগে মিয়ানমারের রাখাইন অঙ্গরাজ্যের রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন, নির্মম হত্যা, ঘরবাড়ি জ¦ালিয়ে দেয়ার প্রতিবাদে ও গণহত্যা বন্ধের দাবীতে শুক্রবার বাদ জুম্মা সিলেট নগরীর সিটি পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিলেটের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মুসলিম ঐক্য পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আসলাম রহমানীর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব মুফতী মুশতাক আহমদ ফুরকানীর পরিচালনায় মানববন্ধনে ও সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, ইসলামী ঐক্যজোট নেতা ডাঃ হাবিবুর রহমান, মাদানী কাফেলার বাংলাদেশের সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মুসলিম ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা আজিজুর রহমান, মাওলানা ক্বারী আবু ইউসুফ চৌধুরী, মাওলানা আব্দুল্লাহ মাছুদ, মাওলানা শায়েখ সাইফ উদ্দীন, মুফতী সাদিকুর রহমান, মাওলানা সিফত উল্লাহ, মাওলানা আজিজুর রহমান, হাফিজ আশরাফ, মাওলানা ফখরুল ইসলাম নোমান, প্রিন্সিপাল মাওলানা জহিরুল হক, মাওলানা আখলাকুর রহমান, মাওলানা এনামুল হক মামুন, মাওলানা নোমান আহমদ, মাওলানা হাফিজ আব্দুল হাই প্রমুখ। সমাবেশে বক্তাগণ বলেন, মিয়ানমারের সেনাবাহিনী নিরীহ রোহিঙ্গা মুসলিমদের নির্বিচারে হত্যা করছে। অথচ বিশে^র মানবাধিকার সংস্থা সহ জাতিসংঘ নিরব দর্শকের ভ‚মিকা পালন করছে। যা সত্যিই দুঃখজনক। বক্তারা অবিলম্বে এই গণহত্যা বন্ধের জোর দাবী জানান এবং বাংলাদেশ সীমান্তে আশ্রয়ের জন্য আগত রোহঙ্গিা মুসলিমের আশ্রয় প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান।
ইমাম সমিতি
মিয়ানমারে রাখাইন অঙ্গরাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর ইতিহাসের বর্বরোচিত নির্যাতন, গণহত্যা, নারী ধর্ষণ, ঘরবাড়ীতে অগ্নি সংযোগ ও লুটতরাজের প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরীর উদ্যোগে ২ ডিসেম্বর শুক্রবার বাদ জুমআ নগরীর সিটি পয়েন্টে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নগরীর প্রতিটি ওয়ার্ডের মহল্লার মসজিদ থেকে ইমামদের নেতৃত্বে মুসল্লিগণ, জনপ্রতিনিধি, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের নেতৃত্বে খন্ড খন্ড মিছিলে সিটি পয়েন্টে থেকে কোর্ট পয়েন্ট কানায় কানায় লোকে লোকারণ্য হয়ে যায়। বিক্ষোভ সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়ে যায়।
সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী সিরাজুল ইসলাম পরিচালনায় সমাবেশে বক্তাগণ বলেন, বার্মায় মুসলিম গণহত্যা ইতিহাসের সকল বর্ববতাকে হার মানিয়েছে। নিষ্পাপ শিশু হত্যা, মহিলাদের গণধর্ষণ, বাড়িঘরে অগ্নি সংযোগ অবিলম্বে বন্ধ করতে হবে। বিশ^ বিবেক আজ কেন নিশ্চুপ? মানবাধিকার সংস্থাগুলো আজ ঘরে বসে আছে কেন? মুসলমানের পক্ষে কথা বলার আজ কি কেউ নেই! ও.আই.সি আজ নিরব কেন? বার্মাসহ বিশে^র নির্যাতিত মুসলমানের সাহায্যে আজ কেউ আসছে না। শান্তিতে নোবেল বিজয়ী আং সং সূচীর ইশারায় আজ রোহিঙ্গা মুসলমানদের অশান্তির অগ্নিগর্ভে নিপতিত করা হচ্ছে। জাতিসংঘের মাধ্যমে অবিলম্বে গণহত্যা বন্ধ করার আহাবন জানান বক্তাগণ।
মাওলানা হাফিজ জাকির হুসেইন এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, মহানগর জাতীয় পার্টির সভাপতি এডভোকেট আব্দুল হাই কাইয়ূম, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ মনছুরুল হাসান রায়পুরী, সেক্রেটার সৈয়দ শামীম আহমদ, জেলা সেক্রেটারী মাওলানা আতাউর রহমান, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, অধ্যক্ষ হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সিসিকের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী, কাউন্সিলর দেলওয়ার হোসেন সজিব, কর্ণেল সৈয়দ আলী আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিশের সিলেট মহানগর সেক্রেটারী আলহাজ¦ এমরান আলম, খেলাফত মজলিশ মহানগর সেক্রেটারী কে.এম আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী, আব্দুল হান্নান তাফাদার, দেওয়ান মাসুদ রাজা চৌধুরী, ইমাম সমিতির জেলা সেক্রেটারী মাওলানা জালাল উদ্দিন ভুইয়া, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা সদরুল আমীন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা আছলাম রহমানী, ডাঃ হাবিবুর রহমান, এহসানুল হক তাহের, মাওলানা জহুরুল হক, সৈয়দ আব্দুল হাফিজ, মাওলানা কারী শহীদ আহমদ, মুফতী আব্দুর রহমান শাহজাহান, আলহাজ¦ বাবর বখত, মাওলানা হাফিজ আব্দুস সামাদ, মাদানী কাফেলার সভাপতি মাওলানা রুহুল আমীন নগরী, সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা আশিকুর রহমন, সৈয়দ উবায়দুর রহমান, মাওলানা মুশতাক ফুরকানী, মহানগর ছাত্র জমিয়তের সভাপতি বাহা উদ্দিন বাহার, মুজাহিদুল ইসলাম, হাফিজ আব্দুল করিম দিলদার, হাফিজ আব্দুল করিম হেলালী, মাওলানা আবু সুফিয়ান, আবুল খয়ের, হাফিজ কবির আহমদ, হাফিজ মনছুর বিন সালেহ প্রমুখ।
সমাবেশে বাংলাদেশ সরকার সহ বিশে^র মুসলিম প্রধান দেশ ও ওআইসি এবং জাতিসংঘের কাছে ইমাম সমিতি প্রস্তাব দেন- ১. অবিলম্বে জাতীয় সংসদে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ, ২. রোহিঙ্গা মুসলিম শরণার্থীদের আশ্রয়ের জন্য জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুসারে যথাযথ ব্যবস্থা গ্রহণ, ৩. রোহিঙ্গা শরণার্থীদের অন্ন-বস্ত্র, চিকিৎসাসহ সার্বিক সহযোগিতা করতে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী ও দেশবাসীর সর্বাত্মিক সহযোগিতা কামনা, ৪. রোহিঙ্গা মুসলিমদের সমস্যা সমাধানে বাংলাদেশ সরকার জাতিসংঘের মাধ্যমে আরো জোরদার ভ‚মিকা রাখা, ৫. অবিলম্বে মিয়ানমারে রোহিঙ্গা সমস্যা সমাধান কল্পে ওআইসিভ‚ক্ত মুসিলম দেশগুলোর সরকার প্রধানদের জরুরী পদক্ষেপ গ্রহণ ও ৬. মিয়ানমার সরকারের বিভিন্ন বাহিনী দ্বারা রোহিঙ্গা মুসলিমদের উপর অমানবিক নির্যাতন ও হত্যাযজ্ঞের জন্য মিয়ানমার সরকারের সংশ্লিষ্টদের জাতিসংঘ কর্তৃক যুদ্ধাপরাধী ঘোষণা করে তাদেরকে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী আইনে বিচারের আওয়ায় নিয়ে আসার প্রস্তাব করেন। এছাড়াও উপস্থিত তৌহিদ জনতাকে রোহিঙ্গা মুসলিমদের জন্য প্রতিদিন দু’রাকাত সালাতুল হাজত নামাজ ও ইমামদেরকে কুনুতে নাজেলা পাঠ করার আহবান জানান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed