Main Menu

তাহিরপুরে ইসলামী আন্দোলনের প্রতিবাদ সমাবেশ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ ইসলামী আন্দোলন তাহিরপুর উপজেলা শাখা উদ্যোগে শুক্রবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার জামে মসজিদের গেইট থেকে বাদ আছর বিক্ষোভ মিছিলটি বের হয়ে থানা, কলেজ ও হাসপাতাল সড়ক সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন রোডে এসে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা শাখার সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মাওলানা সালমান আহমদ সুজন, তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মালিক, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সুনামগঞ্জ পশ্চিম শাখার সভাপতি নুর উদ্দিন,তাহিরপুর শাখার সভাপতি হাফেজ দেলওয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা মাওলানা মুহসিনুর রহমান, মাওলানা মুখলিছুর রহমান, ব্যবসায়ী জামাল উদ্দিন, মিজানুর রহমান, কামাল হোসেন প্রমুখ।

Share





Related News

Comments are Closed