সিলেট ও চট্রগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হবে : প্রধান বিচারপতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে প্রধানমন্ত্রীর আগ্রহের কথা জানালেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বৃহস্পতিবার রাতে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজ ও নবীন আইনজীবী বরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
প্রধান বিচারপতি তার বক্তব্যে বলেন, সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপন করতে সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ রয়েছে। আমারও আগ্রহ রয়েছে এ বিষয়ে। কিছু বিচারপতির পদ শূণ্য রয়েছে। এগুলো পূর্ণ করার কাজ চলমান। বিচারপতি নিয়োগ হওয়ার পরপরই সিলেট ও চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ স্থাপনে প্রক্রিয়া শুরু হবে।
নবীন আইনজীবীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানিয়ে প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা হচ্ছেন জাতির বিবেক। দেশ ও জাতির কল্যাণেই তাদের কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাতে আদালত প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীন আইনজীবীদের বরণ, আইনজীবীদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান, অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতনের জন্য এর আয়োজন করে জেলা আইনজীবী সমিতি ।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম শমিউল আলমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের বখত জুবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা ও দায়রা জজ মনির আহমেদ পাটোয়ারী, সিলেট জেলা জজ কোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, জিপি খাদেমুল মিল্লাত, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক শাহ আশরাফুল ইসলাম।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed