সিলেটে মেডিনোভাসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিশেষজ্ঞ চিকিৎসকের পরিবর্তে অদক্ষ লোক দিয়ে সিটিস্ক্যান ও ইসিজি করার দায়ে মেডিনোভা মেডিক্যাল সার্ভিস ও হেলথ কেয়ার ক্লিনিককে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া আরও তিনটি প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯ পরিচালিত ভ্রাম্যমান আদালত নগরীর ওসমানী মেডিকেল সড়কে ডায়াগনস্টিক সেন্টার, হাসপাতাল, ফার্মেসী ও সিরামিক কারখানায় অভিযান চালায়। এসময় বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। র্যাব ৯ এর নির্বাহী ম্যাজিষ্টেট সারোয়ার আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে হেলথ কেয়ার হসপিটালকে ২ লাখ টাকা, জননী ফার্মেসীকে ২৫ হাজার টাকা ও মেডিকম ড্রাগ হাউজকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ এএসপি পিযুষ চন্দ্র দাস বলেন, মেডিনোভা হেলথ কেয়ার ক্লিনিকে সিটিস্কেন ও ইসিজি’র মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়াই করা হচ্ছে। ডাক্তারের পরিবর্তে অদক্ষ কর্মচারীরা এসব পরীক্ষার কাজ করছে। আর মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে দুটি ফার্মেসী কে জরিমানা করা হয়।
এছাড়াও আরো কয়েকটি বেসরকারি হাসপাতাল ডায়াগনষ্টিক সেন্টারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। অভিযানে আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ঔষধ তত্বাবধায়ক মো. শফিকুল ইসলাম।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed