মিসবাহ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: কলেজ ছাত্র মিসবাহ উদ্দিনকে নৃশংসভাবে হত্যাকারী কবিরের ফাঁসির দাবিতে কমার্স কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
কমার্স কলেজের শিক্ষক মো. জাহাঙ্গির আলমের সভাপতিত্বে ও শুভ্র জ্যোতি সরকারের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক’র সাবেক মেয়র, মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শেখ আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া। অন্যন্যর মধ্যে উপস্থিত ছিলেন নিহতের নানা গৌছ আলী, সাবেক মেম্বার মো. আব্দুল মছব্বির, আব্দুল মালেক, সানি, সজিব, এম কে ছোয়াদ, নিহতের মা নাজমা বেগম, বোন মারজানা বেগম, জেনী বেগম, ছনি বেগম, খালেদ রব, হারুন রশিদ, মো. আকিব মিয়া, লিটন আহমদ, রেজাউল করিম, সৌমিক, রাজু, দীপ্ত, ফাহিম, মাহবুব, সায়েম চৌধুরী, ফয়ছল, জিয়াউল হক, মাজহারুল নোমান, রাজু প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ ছাত্র মিসবাহকে যেসব সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে খুন করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। তা না হলে সর্বস্থরের মানুষ কে সাথে নিয়ে কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed