সাংবাদিক মানিক সাহা হত্যায় ৯ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার সাংবাদিক মানিক চন্দ্র সাহা হত্যা মামলায় ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারক। বুধবার দুপুরে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় ঘোষণা করেন।
২০০৪ সালের ১৫ জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে ছোট মির্জাপুর গ্রামে দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন সাংবাদিক মানিক চন্দ্র সাহা। তিনি খুলনা প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি, দৈনিক সংবাদ ও একুশে টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ছিলেন।
ঘটনার দুইদিন পর ১৭ জানুয়ারি খুলনা সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রনজিৎ কুমার দাস বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন হত্যা মামলার চার্জশিট দাখিল করেন। একই বছরের ১৯ মার্চ অপর তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার তৎকালীন এসআই আসাদুজ্জামান ফরাজী বিস্ফোরক মামলার চার্জশিট আদালতে দাখিল করেন।
সাক্ষীরা যথা সময়ে সাক্ষ্য না দেওয়ায় মামলাটি অনেকটা গতি হারিয়ে ফেলে। অবশেষে মামলার রায় ঘোষণা করা হলো।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed