Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় বাস চাপায় ৪ অটো আরোহী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এনা পরিবহনের একটি বাস চাপায় অটোরিকশার চারজন আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুধন্তি ইউনিয়নের শশই এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বিজয়নগর থানার ওসি মো. আলী আরশাদ জানান।

হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি। ওসি আরশাদ জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস বিপরীতমুখী অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এর চালক ও দুই আরোহী নিহত হন।

“স্থানীয়রা গুরুতর আহত এক নারীকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

Share





Related News

Comments are Closed