দুর্নীতিবাজদের গ্রেফতার ও শাস্তির দাবীতে সিলেটে গণঅনশন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ৩০ নভেম্বর বুধবার সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে গণঅনশন কর্মসূচি পালিত হয়। অনশনে নগরীর বিভিন্ন এলাকা থেকে ব্যানার, ফেষ্টুন নিয়ে অনশনে শামিল হন। অনশন চলাকালে বক্তারা ৬ দফা দাবী অনুযায়ী প্রথম শ্রেণীর সরকারী কর্মকর্তা, কর্মচারীদের বিষয় সম্পত্তির হিসাব অবিলম্বে রাষ্ট্রপতির কাছে দাখিল ও গণমাধ্যমে প্রকাশ, সরকারী কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতি রোধে অবিলম্বে ন্যায়পাল নিয়োগ, দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিবর্গদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ, স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন, অবলোপনকৃত ৪১ হাজার কোটি টাকা ঋণ গ্রহীতাদের বিরুদ্ধে এনআই-এক্ট ধরনের বিশেষ আইন প্রণয়নে ফৌজদারী মামলায় ব্যবস্থা গ্রহণ করতঃ ঐ টাকা উদ্ধার করে গ্যাস, বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রদান, দাম কমানো, বেসিক ব্যাংকের ৪ হাজার কোটি টাকা লুণ্ঠনের মূল হোতার বিরুদ্ধে দুর্নীতি মামলা করতঃ গ্রেফতার, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে লুন্ঠন হওয়া কয়েক হাজার কোটি টাকা লুন্ঠনের জড়িতদের ব্যাপারে অনুষ্ঠিত তদন্ত রিপোর্ট গণমাধ্যমে প্রকাশ ও দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি, দুদক চেয়ারম্যানকে পূর্ণ মন্ত্রী মর্যাদা প্রদানে সরকারী প্রভাব মুক্ত, স্বাধীন দুদক পুনর্গঠনের জোর দাবী জানানো হয়।
সভায় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন বলেন দারিদ্র ও ক্ষুধা মুক্ত ও নির্বাচনের নামে মূলতঃ বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের আড়াল করা হচ্ছে। দক্ষ ও মেধাবী নেতৃত্বের কারখানা, ডাকসু, রাকসু, চাকসু সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনের কার্যকরী উদ্যোগ নেই। শেয়ার বাজার, ডেসটিনি, হলমার্ক, বিসমিলাহ গ্র“প সহ জ্বালানী খাতে দুর্নীতি ও দুর্নীতিবাজদের জামাই আদরে রাখা হয়েছে। ঋণ সিডিউলের নামে নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের নামে ভানুমতির খেলা দেশবাসী দেখতে চায় না।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন এডভোকেট বলেন অর্থমন্ত্রীর ৯ বছরের আয়ের হিসাব গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রশংসা করে বলেন, দেশবাসী এভাবে বড় বড় রাজনৈতিক ও আমলাদের আয়ের হিসাব দেশবাসী জানতে চায়। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থার চেয়ারম্যান স¤প্রতি বাংলাদেশ সফরকালে সাংবাদিক সম্মেলনে বলেছেন, বড় বড় দুর্নীতিবাজদের গ্রেফতার ও শাস্তির ব্যবস্থা না করলে সরকারী দুর্নীতি বিরোধী কার্যক্রমের প্রতি জনগণের আস্থা থাকবে না। তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে ৬ দফা দাবীর ব্যাপারে শীঘ্রই কোন সাড়া না পাওয়া গেলে সিলেট থেকে বৃহত্তর কর্মসূচী দেয়া হবে বলে হুশিয়ারী দেন।
কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন এডভোকেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় গণঅনশনে বক্তব্য রাখেন-স্থায়ী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডা: অরুন কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশিদ এডভোকেট, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখি মিয়া, সমবায় বিষয়ক সম্পাদক এম এ লাহিন, ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শেহনাজ, শ্রম বিষয়ক সম্পাদক ইউনুছ মিয়া, কেন্দ্রীয় সদস্য রুস্তম আলম কুদ্দুছ, মাওলানা কাজী ইব্রাহীম, দৈনিক জালালাবাদের ভারপ্রাপ্ত সম্পাদক আজিজুল হক মানিক, জোহরা জেসমিন এডভোকেট, আব্দুল মুতাওয়ালী ফলিক, কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক এম. বরকত আলী প্রমুখ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed