ঢাকায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর রামপুরা এলাকায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দক্ষিণ বনশ্রীর তিতাস রোডের বালুর মাঠে এ ঘটনা ঘটেছে।
তবে র্যাব দাবি করছে একদল দুষ্কৃতকারীর সঙ্গে গোলাগুলিতে দুই দুষ্কৃতকারী গুলিবিদ্ধ হয়। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও দাবি করছে র্যাব।
রমনা থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ৪টার দিকে তারা মারা যান। তবে এখনও তাদের পরিচয় জানা যায়নি।
এদিকে, ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, তাদের লাশ ঢামেক মর্গে আছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed