Main Menu

পবিত্র আখেরি চাহার শম্বা আজ


বৈশাখী নিউজ ২৪ ডটকম: আজ পবিত্র আখেরি চাহার শম্বা। আরবি সফর মাসের শেষ বুধবার। যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহানবী হজরত মোহাম্মদ (সা.) এর রোগমুক্তির এ দিনটি পালন করবেন মুসলমানরা। এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, আখেরি চাহার শম্বা বাক্যের শব্দগুলো আরবি ও ফারসি ভাষায় মিশ্রিত শব্দ। এর আরবি অংশ আখেরি শব্দের অর্থ শেষ এবং ফার্সি অংশ চাহার শম্বা’র অর্থ বুধবার। মৃত্যুর আগে সফর মাসের এ দিনে মহানবী (সা.) কিছুটা সুস্থবোধ করায় তিনি সর্বশেষ গোসল করেন। এ খবরে আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছিল মদিনাবাসীর মাঝে।

Share





Related News

Comments are Closed