Main Menu

সিলেটে হিযবুত তাহরীর সদস্য আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর কাজলশাহ এলাকা থেকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিযবুত তাহরীরের এক সদস্যকে আটক করেছে কতোয়ালী থানা পুলিশ। তার নাম আব্দুল্লাহ জুবাইর মুক্তার (২২)। তার বাড়ি নাটোরের বড়াইগ্রামে। সে শাবি’র পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় কাজলশাহ পপুলারের সম্মুখ থেকে তাকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, আটক মুক্তারের কাছ থেকে ১৬টি লিফলেট উদ্ধার করা হয়েছে। সে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাকে মঙ্গলবার কোর্টে চালান দেয়া হবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed