সিলেটে তীর খেলার অভিযোগে চার জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে তীর খেলার সাথে জড়িত থাকার অভিযোগে ৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে-নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বড়খাওন গ্রামের মুখলেছ মিয়ার পুত্র বর্তমানে দক্ষিন সুরমার খোজারখলা এলাকার বাসিন্দা মোঃ আব্দুর রাজ্জাক (১৯), পিরোজপুর জেলার কাউখালি থানার হুগলা গ্রামের সুলতান হাওলাদারের পুত্র বর্তমানে একই এলাকার বাসিন্দা মোঃ জাকির হোসেন (৪০), সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ এলাকার শিবনগর গ্রামের মৃত জুনাব আলী পুত্র বর্তমানে দক্ষিন সুরমার ভার্থখলা আক্তার মিয়ার কলোনীর বাসিন্দা শহিদুল ইসলাম (৩৫) ও দক্ষিণ সুরমার সাধুরবাজার টেকনিক্যাল রোডের বাচ্চু মজুমদারের পুত্র রাশেদ মজুমদার ভুলন (২২)। এদিন বিকেলেই পুলিশ আটককৃতদের কোর্টে চালান দেয়।
দক্ষিণ সুরমা ফাড়ি পুলিশের ইনচার্জ এসআই রিপন দাসের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমার কীন ব্রীজের নিচের এলাকাতে তীর খেলার জুয়ার বোর্ডে অভিযান চালিয়ে উল্লেখিত ৪ জুয়াড়িকে আটক করে। এ সময় পুলিশ তাদের কাছ থেকে ভারতীয় তীর খেলার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed