বাজারে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
বৈশাখী নিউজ ডেস্ক : ভাদ্র ও অগ্রহায়ণে নতুন চাল বাজারে আসলেও দাম কমেনি। এতে করে সাধারণ ক্রেতারা যথেষ্ট ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করছেন। তারা বলছেন প্রতিনিয়ত চালের দাম বেড়েই চলেছে। অথচ এখন চালের সময় দাম কম থাকার কথা। কেউ কেউ অভিযোগ করেছেন অসাধু ব্যবসায়ীরা অবৈধ সিন্ডিকেটের মাধ্যমে চাল মজুদ করে পরিকল্পিতভাবে চালের দাম বাড়াচ্ছে। তবে ব্যবসায়ীরা সিন্ডিকেটের কথা অস্বীকার করেছেন। তারা বলছেন এসময় চালের দাম সাধারণত কম থাকে, এবার সেরকম কোনো লক্ষণ দেখছেন না। আর সরকারের খাদ্য অধিদপ্তর বলছে বাজারে নতুন চাল এখনো পুরোপুরি আসেনি। চাল পুরোদমে এলে দাম কমবে।
২৮ নবেম্বরোববার সরেজমিন নগরীর বিভিন্ন পাইকারী ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে চাল সর্বনিম্ন বিক্রি হচ্ছে প্রতিকেজি ৪০টাকা দরে। এখানে চালের দাম বেড়েছে কেজি প্রতি ৪ থেকে ৬টাকা করে । সবচেয় কম দামের চাল হীরা ও মালা বিক্রি হচ্ছে ৪০টাকা করে। পাইকারী বাজারে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০টাকা।
গত ছয় মাসের ব্যবধানে চালের দাম বেড়েছে দি¦গুণ। পাইকারী বাজারে নিম্নমানের যে চাল গত ছয়মাস আগে ৭শ থেকে সাড়ে ৭শ টাকা করে বিক্রি হয়েছে সেই চাল এখন বিক্রি করতে হচ্ছে ১৪ শ থেকে ১৫শ টাকা করে।
চালের দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আগে কৃষকদের কাছ থেকে বেপারীরা চাল কিনত। এখন কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার বেশি দামে ধান সংগ্রহ করছে। তাই কৃষকরা বেপারীদের কাছে আগের দামে চাল বিক্রি করতে চায় না। ফলে ব্যাপারীদের বেশি দামে চাল সংগ্রহ করতে হচ্ছে। আর এতে করে স্বাভাবিকভাবেই বাজারে অন্য সময়ের চেয়ে চালের দাম ইদানিং বেশি হয়ে থাকে। গত কিছুদিন ধরে চালের যে দাম বাড়ছে এই দাম বৃদ্ধি স্বাভাবিক নয়। বাজারে নতুন চাল এসেছে তবে দাম সে হারে কমছে না।
তবে ব্যবসায়ীদের এ কথা মানতে নারাজ খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা। সিলেট সদর খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো.সাইফুল আলম সিদ্দিকী জাগো সিলেট কে জানান, বাজারে এখনো নতুন চাল পুরোপুরি আসেনি। আগামী দুসপ্তাহের মধ্যে বাজারে নতুন চাল পুরোপুরি এসে যাবে। নতুন চাল এলে চালের দাম কমবে। সরকারের চাল সংগ্রহের ব্যপারে তিনি বলেন, সরকার খুব সমান্য ধান সংগ্রহ করে। বছরে প্রায় ৪-৫ লাখ মেট্রিকটন এর মতো। যা মূল উৎপাদনের এক শতাংশ হবে। মূল সংগ্রহ চালের ব্যাপারীরাই করে থাকে।
নগরীর কালিঘাটের সত্তার ট্রেডার্সের বিক্রেতা মনসুর আহমদ জানান, গত দুই মাসে চালের দাম বেড়েছে বস্তা প্রতি ১৫০ থেকে ২০০টাকা। বাজারের সবচেয় নিম্নমানের চাল বিক্রি হচ্ছে ১৫শ টাকা যা গত ছয়মাস আগেও বিক্রি করেছেন ৭শ থেকে ৮শ টাকা। হাজী চাঁন মিয়া এন্ড সন্স এর বিক্রেতা বলেন, ভাদ্র-আগ্রাহণ মাসের এই সময়টাতে বাজারে নতুন চাল আসে বলে চালের দাম কমে। কিন্তু এবছর দাম কমছে না। কেন কমছে না তার কারণ কিছুই বুঝা যাচ্ছে না। নগরীর দাড়িয়াপাড়া এলাকার এক মুদি দোকানী জানান, চালের দাম বেশি। তাই খুচরা চাল কেজি প্রতি ৪ থেকে ৫টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
চাল কিনতে আসা এক ক্রেতা বলেন, সরকার একদিকে দশ টাকার চাল বিক্রি করছে অন্যদিকে বাজারে চালের দাম বেড়েই চলেছে। দশটাকা কর্মসূচীর এই চালও তো বেশি দামে সংগ্রহ করে ভর্তুকি দিতে হচ্ছে। এক্ষেত্রে সরকার ভারসাম্য রাখছে কিনা এটাও ভাববার বিষয়। দশটাকা কর্মসূচী হাতে নেবার পরপরই দেখা গেছে বাজারে চালের দাম বেড়ে গেছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed