Main Menu

সিলেটে মিসবাহ খুনের ঘটনায় মামলা, মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত সিলেট কমার্স কলেজের মেধাবী ছাত্র মিসবাহ উদ্দিন তাহা খুনের ঘটনায় তার বন্ধু কবির আহমদসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার নিহতের মা নাজিমা বেগম বাদী হয়ে কোতয়ালী থানায় এ মামলা দায়ের করেন।
কোতয়ালী থানার ওসি সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার এজাহারনামীয় আসামী হচ্ছে কবির। আর বাকি ৫ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। ঘটনার পর থেকে কবির পলাতক রয়েছে বলে জানিয়েছেন ওসি।
এদিকে, মামলার প্রধান আসামী কবিরের ফাঁসির দাবিতে আতœীয়-স্বজন ও বন্ধুদের আয়োজনে সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মছব্বির মেম্বারের সভাপতিত্বে ও আলী হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১ম প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েছ লোদী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনাম আহমদ, হারুন আহমদ, এমদাদুল হক, খালেদুর রব, গৌছ আলী, সায়মন, ছাদিক। এছাড়ও উপস্থিত ছিলেন লিটন, আফজাল, সাজিদ, রাহাত, রুকন, নিলয়, সাহেল, ফুয়াদ, সৌমিক, রাজু, সাজু, মাহবুব, লায়েক, নোমান, মাজহারুল, ফরহাদ, মালেক, জাফর প্রমুখ।
সভায় ৩০শে ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়।
প্রসঙ্গত, গত শনিবার রাত ৮টার দিকে নগরীর জিন্দাবাজারের কাস্টমস অফিসের সম্মুখে খুন হন সিলেট কমার্স কলেজের সাবেক ছাত্র মিসবাহ উদ্দিন তাহা। পূর্ব বিরোধের জেরে তার বন্ধু কবিরসহ তার সহযোগীরা তাকে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।

Share





Related News

Comments are Closed