বিয়ানীবাজারে আড়াই লাখ টাকা ছিনতাই, আটক ১
বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে ইসলামী ব্যাংকের সিঁড়ি থেকে এক ব্যক্তির নগদ ২ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃক্তরা। সোমবার দুপুরে ছিনতাইর এ ঘটনার পর জনতা ছিনতাইয়ে ব্যবহৃত গাড়িসহ চালককে আটক করেছে।
ছিনতাইয়ের শিকার ইসলাম উদ্দিন উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর গ্রামের বাসিন্দা। খবর পেয়ে পুলিশ গাড়িসহ (ঢাকা মেট্রো-১২-০৭৯৫) ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়।
ইসলাম উদ্দিন জানান, পুত্রকে বিদেশ পাঠানোর জন্য আমার সাথে ছিল ২ লাখ টাকা এবং ইসলামী ব্যাংক থেকে আরও ৮০ হাজার টাকা উত্তোলন করি। সমুদয় টাকাসহ ব্যাংক থেকে নিচে নামামাত্র তিনজন ছিনতাইকারি আমাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করলে আমি চিৎকার শুরু করি। এতে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এরইমধ্যে ৩জন ছিনতাইকারি আমার ২ লাখ ৮০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। তখন লোকজন গাড়ির ড্রাইভারকে আটক করেন।
আটকৃত ড্রাইভার কামাল হোসেন (৩০) হবিগঞ্জের বাহুবল থানার করিমপুর গ্রামের ইউনুছ আলীর পুত্র।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, গাড়িসহ ড্রাইভার থানায় আটক রয়েছে। অপর ছিনতাইকারিদের আটকের চেষ্টা চলছে। তিনি বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed