কমলগঞ্জে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাগুরছড়া পাহাড়ি এলাকায় দুর্বৃত্তরা মোটরসাইকেল আটকিয়ে এক ব্যবসায়ীকে ক্ষুর দিয়ে জখম করে টাকা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের হামলায় ব্যবসায়ীর সহযোগী আরোহীও আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৭ নভেম্বর) বিকাল পাঁচটায় মাগুরছড়া পাহাড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, রোববার বিকালে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারের মোদী ব্যবসায়ী কাওছার আহমদ (৩০) সহযোগী ব্যবসায়ী আব্দুল মোহিতকে সাথে নিয়ে শ্রীমঙ্গল থেকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। বিকাল পাঁচটায় মোটরসাইকেলটি মাগুরছড়া পাহাড়ি এলাকায় পৌছলে দুর্বৃত্তের একটি দল মোটরসাইকেলের গতিরোধ করে ব্যবসায়ী কাওছারের সাথে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে গিয়ে ধারালো খুর দিয়ে গলায় ও পিটে মারাত্বক জখম করে প্রায় ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় দুর্বৃত্তদের হামলায় সাথের আরোহী ব্যবসাীয় আব্দুল মোহিতও গুরুতরভাবে আহত হয়। ঘটনার খবর পেয়ে ব্যবসায়ীর স্বজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে ও সাথের ব্যবসায়ী মোহিতকে রোববার সন্ধ্যার পর সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালিক ও ব্যবসায়ী কাওছারের গ্রামের বাড়ির এলাকার ২নং ওয়ার্ড ইউপি সদস্য তাজুদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেন। ব্যবসায়ী কাওছারের স্বজন (স্ত্রীর বড় ভাই) শামীম আহমদ বলেন, তার গলায় ও পিটের জখম মারাত্বক বলে সে এখনও আশঙ্কা মুক্ত নয়। তাছাড়া সে কোন কথাও বলতে পারছে না।
কমলগঞ্জ থানার উপ পরিদর্শক মহসিন আলী বলেন, মাগুরছড়ায় ব্যবসায়ীকে জখম করার একটি ঘটনা তারা শুনলেও এখনও থানায় কোন অভিযোগ আসেনি।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed