Main Menu

জামালগঞ্জে সিদ্ধি সামছু র‌্যাবের হাতে গ্রেফতার

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় ধরে প্রকাশ্যে ভারতীয় নাসির বিড়ি, মদ গাঁজা বিক্রেতা জামালগঞ্জের সাচনাবাজারের সামছু র‌্যাবের হাতে গাঁজা সহ গ্রেফতার হয়েছে। সিদ্ধি সামছু ওরফে সামছুল হক (৫২) উপজেলার সাচনা ইউনিয়নের পলক গ্রামের মৃত আলী আহমদের ছেলে।’
জানা গেছে, র‌্যাব-৯ সিপিসি ৩ সুনামগঞ্জ ক্যাম্পের একটি টহল দল রোববার রাতে সিদ্ধি সামছুকে পলক গ্রামের নিজ বাড়ি থেকে আটক করে। এ সময় তার বসতঘরে রক্ষিত বেশ কিছু গাঁজার পুড়িয়া জব্দ করা হয়। পরে সোমবার ভোররাত ৪টার দিকে র‌্যাব সামছুকে গাঁজার পুড়িয়া সহ জামালগঞ্জ থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে।
অভিযোগ রয়েছে দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় ধরে থানার অদুরে সুরমা নদীর পুর্বতীরে সাচনা বাজার সিএন্ডবি রোড পয়েন্টে মনোহারী ব্যবসার আড়ালে সামছু জামালগঞ্জ, ধর্মপাশা, দিরাই, হবিগঞ্জের আজমেরিগঞ্জ ও কিশোরগঞ্জের ইটনা, মিটামইন নেত্রকোনার মোহনগঞ্জ এলাকায় নৌ-পথে পাইকারী ভাবে ভারতীয় গাঁজা, মদ, নাসির বিড়ি বিক্রয় করে আসছিলো।

Share





Related News

Comments are Closed