ভারতীয় ভিসায় ই-টোকেন পদ্ধতি বাতিল হচ্ছে
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশিদের কাছে ভারতীয় ভিসা নেওয়ার সবচেয়ে যন্ত্রনাদায়ক নাম ই-টোকেন। ই-টোকেন চালুর পর থেকে পুরোপুরি দালালদের খপ্পরে চলে যাওয়ার পর ভিসার আবেদনের জন্য অ্যাপয়ন্টমেন্ট পাওয়াই সবচেয়ে কঠিন ধাপ। এবার সেই ই-টোকেন একেবারেই তুলে দেয়ার কথা জানালেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
ই-টোকেন পদ্ধতিতে অনলাইনে এপয়েন্টমেন্ট নিয়ে ভিসার জন্য যেতে হয়। প্রক্রিয়ায় ভিসা প্রত্যাশিতদের পড়তে হয় প্রচন্ড হয়রানিতে।
রোববার (২৭ নভেম্বর) শ্রীংলা মাদারীপুর সদর ও রাজৈর উপজেলার চেয়ারম্যানদের সঙ্গে উন্নয়ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে সাংবাদিকদের বলেন, “বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রসেসিং আরও সহজতর করার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। খুব শিগগেরই ই-টোকেন পদ্ধতি পুরো বাতিল করে দেওয়া হচ্ছে।”
তিনি বলেন, “বড় ও ছোট ব্যবসায়ীসহ তাদের পরিবারের সদস্যরা যে কোনো সময় এপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা সংগ্রহ করতে পারবেন।”
চুক্তি সম্পাদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বাবর আলী মীর, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমুখ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed