মদনমোহন কলেজের কর্মচারী মানিক মিয়া নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মদনমোহন কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী মানিক মিয়া (৫৬) গত ২২ নভেম্বর মঙ্গলবার থেকে নিখোঁজ রয়েছেন। তার গায়ের রং কালো, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি।
মানিক মিয়া গত মঙ্গলবার বেলা ১২টায় হুইল চেয়ারে করে ঘর থেকে বের হয়ে এখন পর্যন্ত ঘরে ফিরেননি। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস রোগে ভুগছেন এবং কথা বলতে পারেন না। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল প্রিন্টের লুঙ্গি, হাফ শার্ট, কফি কালারের সুয়েটার।
পরিবারের লোকজন ও সহকর্মীরা স্থানীয় রেলস্টেশন, হাসপাতাল, আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এ ব্যাপারে ২৩ নভেম্বর বুধবার সিলেট কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়রি (নং-১৫২০) করা হয়েছে।
কেউ তার সন্ধান পেলে সরাসরি মদনমোহন কলেজ অথবা কলেজের ০১৭৪১৬১৭৯৯৮ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed