Main Menu

কিবরিয়া হত্যা : হাইকোর্টে জামিন পেলেন জি কে গউছ

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় হাইকোর্ট থেকে স্থায়ী জামিন পেয়েছেন কারাবন্দি হবিগঞ্জের সাময়িক বরখাস্ত পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া (জি কে) গউছ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জি কে গউছকে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে ঈদ-পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। এ হামলায় গুরুতর আহত অবস্থায় ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয় তার। এ মামলায় সংশোধিত সম্পূরক অভিযোগপত্রে জিকে গউসকে অন্তর্ভুক্ত হয় তিনি তখন হবিগঞ্জ পৌরসভার মেয়র। সেই সংশোধিত সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর ২০১৪ সালের ২১ ডিসেম্বর জি কে গউসসহ ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ঐ বছরের ৩০ ডিসেম্বর জি কে গউস বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত তা নাকচ করে দিলে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই আছেন। এর মধ্যে কারাগার থেকেই চলতি বছর হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন জি কে গউস। আবার তাকে বহিস্কার করা হয় সে পদ থেকে।

Share





Related News

Comments are Closed